E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রয়াত চিকিৎসক অমিয়কুমার হাটি

চিকিৎসা ও শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোটস গোল্ড মেডেল।

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০৬:০৩

—প্রতীকী চিত্র।

প্রয়াত হলেন প্রবীণ চিকিৎসক অমিয়কুমার হাটি। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কিডনি বিকল হয়ে সোমবার রাত পৌনে ১২টা নাগাদ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে বরাহনগর রামকৃষ্ণ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন তিনি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্তা ছিলেন। মেডিক্যাল এন্টোমোলজি ও প্যারাসাইটোলজি বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরি এবং মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কলেজে ভিজ়িটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন। চিকিৎসাবিজ্ঞানে গবেষণার পাশাপাশি একাধিক বই লিখেছেন তিনি। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সহায়তাপ্রাপ্ত প্রকল্পে প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর ছিলেন। চিকিৎসা ও শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোটস গোল্ড মেডেল। জনস্বাস্থ্য কমিটির সম্পাদক চিকিৎসক গোপাল দাস বলেন, “ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগ নিয়ে সচেতনতা প্রসারে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
doctor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy