পিএমশ্রী (প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজ়িং ইন্ডিয়া) বা সিএমশ্রী স্কুল তৈরি করে রাজ্যের সার্বিক স্কুল পরিকাঠামো ভাল করা যাবে না বলে মনে করছেন শিক্ষকদের বড় অংশ। এর জন্য যে সব স্কুলের পরিকাঠামো ভেঙে পড়েছে, তা শোধরানোয় অগ্রাধিকার দরকার বলে দাবি করলেন তাঁরা।
শনিবার শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউটাউনের কনভেনশন সেন্টারে জানান, রাজ্যের ৬০০টি স্কুলের পরিকাঠামো উন্নত করে পিএমশ্রী স্কুল করা হবে। সেই সঙ্গে তিনি জানান, পিএমশ্রী স্কুলের অনুকরণে প্রতিটি জেলায় কেন্দ্রীয় বিদ্যালয়ের ধাঁচে দু’টি করে সিএমশ্রী স্কুলও তৈরি হবে। সেন্ট্রাল মডেল স্কুলের ধাঁচে স্মার্ট বোর্ড-সহ পড়াশোনার পরিকাঠামোয় নানা আধুনিক সুবিধা থাকবে। স্কুলগুলিতে ষষ্ঠ শ্রেণি থেকে ভর্তি করা হবে মেধার ভিত্তিতে। রাজ্যের নতুন প্রকল্পকে স্বাগত জানিয়েও বিষয়টি নিয়ে কিছু প্রশ্ন শিক্ষকমহলেউঠে আসছে।
শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছিলেন, রাজ্যে ১৯ হাজার স্কুল আছে যেখানে, স্বাধীনতার আট দশক পরেও ন্যূনতম পরিকাঠামো নেই। এক শিক্ষক বলেন, ‘‘বাস্তবে এমন স্কুলের সংখ্যা আরও অনেক বেশি। তাহলে ৬০০ স্কুলকে মডেল স্তরে উন্নীত করলে বাকিগুলির কী হবে? তাদের হাল কি আরও খারাপ হতে থাকবে?’’ সারা ভারত সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্কর বলেন, ‘‘কেন্দ্রেরযে পিএমশ্রী প্রকল্পকে তিনি অনুসরণ করছেন তাতে দেশের ২৮.৮ কোটি স্কুল পড়ুয়ার মধ্যে মাত্র ২০ লক্ষ অর্থাৎ ০.৮ শতাংশ পড়ুয়া উপকৃত হয়। মুখ্যমন্ত্রীর প্রস্তাব