E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কুণালের বিরুদ্ধে মামলা

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণালের প্রশ্ন, ‘‘এত মৃত্যুর পরেও প্রভাবশালীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়নি। অথচ প্রতিবাদীদের বিরুদ্ধেই মামলা হচ্ছে। ভয় দেখিয়ে কণ্ঠরোধের ব্যবস্থা হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০৯:১৯
কুণাল ঘোষ।

কুণাল ঘোষ। — ফাইল চিত্র।

চোরবাগান পুজোমণ্ডপের দুর্ঘটনা নিয়ে এ বার তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করল কলকাতা পুলিশ। গিরিশ পার্ক থানায় এই মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্ত দাবি করে গিরিশ পার্ক থানায় বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস। কুণালের দাবি, তা নিয়ে অভিযোগের ভিত্তিতেই এই মামলা শুরু করে পুলিশ তাঁকে আইনি নোটিস পাঠিয়েছে। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণালের প্রশ্ন, ‘‘এত মৃত্যুর পরেও প্রভাবশালীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়নি। অথচ প্রতিবাদীদের বিরুদ্ধেই মামলা হচ্ছে। ভয় দেখিয়ে কণ্ঠরোধের ব্যবস্থা হচ্ছে।’’ প্রসঙ্গত, এ বারের দুর্গাপুজোর শুরুতেই উত্তর কলকাতার চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। তা নিয়ে তখন থেকেই প্রশাসনিক গাফিলতির অভিযোগে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kunal Ghosh Mamata All India Trinamool Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy