E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মনমোহন স্মরণ বিধান ভবনে

পি ভি নরসিংহ রাওয়ের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে মনমোহন কী ভাবে দেশের অর্থনীতির মোড় ঘুরিয়েছিলেন, সেই প্রসঙ্গ বিশেষ ভাবে আলোচিত হয়েছে এ দিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৬:১৩
প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মনমোহন সিংহের স্মরণ-সভা। বিধান ভবনে।

প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মনমোহন সিংহের স্মরণ-সভা। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মরণ-সভার আয়োজন করল প্রদেশ কংগ্রেস। দলের রাজ্য সদর দফতর বিধান ভবনে শুক্রবার ওই স্মরণ-সভায় ব্যক্তি ও অর্থনীতিবিদ মনমোহনের জীবনের নানা দিক উঠে এসেছিল বক্তাদের আলোচনায়। পি ভি নরসিংহ রাওয়ের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে মনমোহন কী ভাবে দেশের অর্থনীতির মোড় ঘুরিয়েছিলেন, সেই প্রসঙ্গ বিশেষ ভাবে আলোচিত হয়েছে এ দিন। স্মরণ-সভায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, মহম্মদ মুক্তার-সহ দলের রাজ্য নেতৃত্ব। মনমোহনের সূত্রেই দেশের আর এক প্রাক্তন অর্থমন্ত্রী এবং এই রাজ্যের কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি। কংগ্রেস সূত্রের খবর, পরে আরও বড় আকারে মনমোহনের স্মরণ-অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
dr. manmohan singh Congress Pradesh Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy