E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হলুদ ট্যাক্সি বাঁচাতে প্রস্তাব

ট্যাক্সি চালক ও তাঁদের পরিবারের আর্থিক সঙ্কট ও কলকাতার ঐতিহ্য হারানোর সম্ভাবনাকে মাথায় রেখে সরব হলেন বিশিষ্ট নাগরিকদের একাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪
হলুদ ট্যাক্সি বাঁচাতে আলোচনা-সভা। কলকাতা প্রেস ক্লাবে।

হলুদ ট্যাক্সি বাঁচাতে আলোচনা-সভা। কলকাতা প্রেস ক্লাবে। —নিজস্ব চিত্র।

পরিবেশের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং নাগরিক সুবিধার আধুনিকীকরণের উদ্দেশে ১৫ বছরের বেশি পুরোনো প্রায় আড়াই হাজার ট্যাক্সি রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রেক্ষিতে ট্যাক্সি চালক ও তাঁদের পরিবারের আর্থিক সঙ্কট ও কলকাতার ঐতিহ্য হারানোর সম্ভাবনাকে মাথায় রেখে সরব হলেন বিশিষ্ট নাগরিকদের একাংশ। কলকাতা প্রেস ক্লাবে বুধবার ‘হারানো সুরে হলুদ ট্যাক্সি’ শীর্ষক আলোচনা-সভায় উপস্থিত ছিলেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, সিপিএম নেতা শতরূপ ঘোষ, ইস্টবেঙ্গলের কর্মকর্তা সদানন্দ মুখোপাধ্যায়, সমাজকর্মী ও কবি ঝর্না ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার শান্তি দাস প্রমুখ। জয়ন্ত নারায়ণ লন্ডনের ‘ব্ল্যাক ক্যাবে’র ধাঁচে হলুদ ‘ক্যাব’ চালু করার প্রস্তাব দিয়েছেন। গায়ক অনুভব মাইতি হলুদ ট্যাক্সি জীবিত রাখতে সরকারি অনুদান ও ভর্তুকি চালুর অনুরোধ করেছেন। ঝর্না ‘রিফিউজ়াল’ রুখতে ট্যাক্সি চালকদের ‘কাউন্সেলিং’-এর ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Yellow Taxi Taxi heritage

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy