E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে পথে

বক্তা ছিলেন সার্ভিস ডক্টর্স ফোরামের সভাপতি দুর্গাদাস চক্রবর্তী, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো-সহ অন্যেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:০২
নারী-নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি প্রতিবাদ। শিয়ালদহে

নারী-নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি প্রতিবাদ। শিয়ালদহে

আর জি কর-কাণ্ডের ন্যায়-বিচারের দাবিতে রবিবার ‘দামিনী স্মরণ দিবস’ পালন করল ‘নারী-নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি’। শিয়ালদহ কোলে মার্কেটের সামনে প্রতিবাদ-সভা করেছে তারা। সভাপতিত্ব করেন মহম্মদ আনিসুল করিম। বক্তা ছিলেন সার্ভিস ডক্টর্স ফোরামের সভাপতি দুর্গাদাস চক্রবর্তী, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো-সহ অন্যেরা। অনিকেত বলেন, “আন্দোলনের চাপে আমাদের দিদির বিচার ছিনিয়ে আনবই!” দুর্গাদাস বিচারের দাবিতে আগামী ১ জানুয়ারী সবাইকে ব্যাজ় পরে মোমবাতি জ্বালিয়ে সমাজমাধ্যমে ছবি ‘পোস্ট’ করার আহ্বান জানিয়েছেন। প্রতিবাদ-সভার সঙ্গেই হয়েছে সঙ্গীত, আবৃত্তি, গীতি আলেখ্য, পথনাটক পরিবেশনাও।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kolkata Doctor Rape and Murder

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy