E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গৃহ সহায়িকাদের জন্য মিছিল

এ দিনে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সংগঠনের সম্পাদক শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ-সহ অন্যরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ০৯:২৬
protest

গৃহ সহায়িকা ইউনিয়নের মিছিল। — নিজস্ব চিত্র।

গৃহ সহায়িকাদের সপ্তাহে এক দিন সবেতন ছুটি, ঘণ্টা প্রতি ৭৫ টাকা মজুরি-সহ নানা দাবিতে মিছিল ও বিক্ষোভ করল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন। শ্রম-কমিশনার জাভেদ আখতারের কাছে দাবিপত্র দেওয়া হয়। সংগঠনের নেতৃত্ব ও গৃহ সহায়িকারা শিয়ালদহ থেকে মিছিল করেন। মৌলালি মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, শ্রম-কমিশনার জানিয়েছেন, দেশের অন্য রাজ্যের মতো এখানেও সবেতন ছুটির বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে। এ দিনে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সংগঠনের সম্পাদক শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ-সহ অন্যরা। তাঁরা জানান, সরকারের কাছে সংগঠন নথিভুক্ত করার জন্যও দাবি জানানো হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
protests West Bengal Domestic Help

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy