Advertisement
E-Paper

দুপুর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, সতর্কতা জারি আলিপুরের

হাওয়া অফিস জানিয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কোথাও কোথায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুপুর ৩টে পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১১:৪৮
পুজোর আগে ফের বৃষ্টি শহরে।

পুজোর আগে ফের বৃষ্টি শহরে। —প্রতিনিধিত্বমূলক ছবি

শরতে ফের বর্ষাসুরের দাপট! বুধবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বাকি তিন জেলা হল হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা।

সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। বেলা গড়াতেই এই চার জেলায় বৃষ্টি শুরু হয়। প্রথমে এই জেলাগুলিতে দুর্যোগের হলুদ সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। পরে চার জেলার জন্যই কমলা সতর্কতা জারি করা হয়।

হাওয়া অফিস জানিয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুপুর ৩টে পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। আলিপুরের তরফে জানানো হয়েছে, রাজ্য থেকে এখনও পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। তা ছা়ড়া বাতাসে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্পও রয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় স্তরে মেঘ তৈরির জন্যই বিক্ষিপ্ত এলাকা জুড়ে এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল। বুধবার বেলা গড়াতেই ফের শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দফতর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Rain Forecast Weather Forecast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy