E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নারী নিরাপত্তার দাবিতে রাজ্যে ‘অঙ্গীকার যাত্রা’

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন ৯ তারিখ এবং দিল্লির নির্ভয়া-কাণ্ডের দিন ১৬ তারিখটিকে বেছে নেওয়া হয়েছে। আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে কর্মসূচির উদ্বোধন করার কথা আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৬

—প্রতীকী চিত্র।

সাম্প্রতিক সময়ে রাজ্য ও দেশে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা পর পর সামনে এসেছে। এই আবহে নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিকে সামনে রেখে আজ, মঙ্গলবার থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ‘অঙ্গীকার যাত্রা’র ডাক দিয়েছে ‘জাগো নারী জাহো বহ্নিশিখা’ সংগঠন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন ৯ তারিখ এবং দিল্লির নির্ভয়া-কাণ্ডের দিন ১৬ তারিখটিকে বেছে নেওয়া হয়েছে। আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে কর্মসূচির উদ্বোধন করার কথা আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের। রাজ্যের বিভিন্ন প্রাপ্ত থেকে চারটি অঙ্গীকার যাত্রা ১৬ তারিখ কলকাতার কলেজ স্কোয়ারের সমাবেশে এসে মিলিত হবে। সংগঠনের তরফে মৈত্রেয়ী বর্ধন রায়, নূপুর বন্দ্যোপাধ্যায়, শাশ্বতী ঘোষ, নাসরিন আলি, কুন্তলা ঘোষ দস্তিদার, কল্পনা দত্ত প্রমুখ জানিয়েছেন, দেশ ও রাজ্যে নারী নির্যাতন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। এটা রোখার বার্তা দিতেই কর্মসূচির জন্য আলোচনাসভা, মশাল মিছিল, প্রতিবাদী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Women Safety Women Security Siliguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy