E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মাদুরোর মুক্তি চেয়ে আরএসপি-র বিক্ষোভ

দলের কলকাতা জেলা কমিটির ডাকে শুক্রবার মৌলালি থেকে ধিক্কার মিছিল এবং পরে ধর্মতলায় বিক্ষোভ-সভা হয়েছে। প্রতিবাদ-সভায় ছিলেন দলের কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়, দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বাণী ভট্টাচার্য, মৃন্ময় সেনগুপ্ত, মুজিবর রহমান, আদিত্য জোতদার প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৯:২০
প্রতিবাদ মিছিল আরএসপি-র।

প্রতিবাদ মিছিল আরএসপি-র। — নিজস্ব চিত্র।

আমেরিকার হাতে বন্দি ভেনেজু়য়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি চেয়ে এবং আমেরিকার নানা ‘হুমকি’র প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব, এই অভিযোগ তুলে পথে নামল আরএসপি।

দলের কলকাতা জেলা কমিটির ডাকে শুক্রবার মৌলালি থেকে ধিক্কার মিছিল এবং পরে ধর্মতলায় বিক্ষোভ-সভা হয়েছে। প্রতিবাদ-সভায় ছিলেন দলের কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়, দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বাণী ভট্টাচার্য, মৃন্ময় সেনগুপ্ত, মুজিবর রহমান, আদিত্য জোতদার প্রমুখ। ভেনেজ়ুয়েলার মানুষের প্রতি সংহতি জানিয়ে আরএসপি নেতৃত্বের অভিযোগ, লাতিন আমেরিকার দেশটির তেলের ভান্ডার দখল করতেই আমেরিকা নানা ধরনের চক্রান্ত করছে। সভা ও মিছিল থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন নেতৃত্ব।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
venezuela US-Venezuela Conflict Nicolas Maduro RSP protests

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy