Advertisement
E-Paper

আরএসপি-র জন্য বেলচা-কোদালই

কমিশন বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করে বেলচা-কোদাল ব্যবহারের অনুমতি লিখিত ভাবে জানিয়ে দিয়েছে আরএসপি-কে। জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি অনুযায়ী, কেরলে আরএসপি রাজ্য দল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ০৮:১৪
RSP

—প্রতীকী ছবি।

বাংলায় তাদের রাজ্য দলের মর্যাদা হারাতে হয়েছে সম্প্রতি। কিন্তু পঞ্চায়েত ভোটে তাদের পুরনো নির্বাচনী প্রতীক বেলচা-কোদালই আরএসপি-র জন্য বরাদ্দ করল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনী প্রতীক অপরিবর্তিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল আরএসপি-র তরফে। কমিশন বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করে বেলচা-কোদাল ব্যবহারের অনুমতি লিখিত ভাবে জানিয়ে দিয়েছে আরএসপি-কে। জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি অনুযায়ী, কেরলে আরএসপি রাজ্য দল। ওই প্রতীকেই তারা সেই রাজ্যে ভোটে লড়ে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা মেনে এ রাজ্যে আরএসপি-র বেলচা-কোদাল প্রতীক ব্যবহারে কোনও অসুবিধা নেই বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে।

RSP West Bengal State Election Commission

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy