E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সকালে স্কুলের দাবি, শিক্ষামন্ত্রীকে চিঠি

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরম পড়ার চরিত্রের কথা মাথায় রেখে সেখানে সব স্কুলে আগামী কিছু দিনের জন্য সকালে পঠনপাঠনের দাবি জানাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৭:৫৭
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। —ফাইল চিত্র।

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরম পড়ার চরিত্রের কথা মাথায় রেখে সেখানে সব স্কুলে আগামী কিছু দিনের জন্য সকালে পঠনপাঠনের দাবি জানাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এই দাবিতে সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কার্য্যীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠিও লিখেছেন। প্রণয়দের বক্তব্য, ‘গরমের ফলে ওই সব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। ছাত্রছাত্রীদের নিয়ে আমরা উদ্বিগ্ন। বিষয়টির গুরুত্ব দিয়ে দেখে সরকারের যথাযথ পদক্ষেপ করা দরকার।’ এর পাশাপাশি, দেবাঞ্জনদের বক্তব্য, রাজ্যে সাধারণ ভাবে যে সময়ে গরমের ছুটি পড়ে, সেই সময়ে উত্তরবঙ্গে ততটা গরম পড়ে না। ফলে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়টিও দেখা প্রয়োজন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
WB Education Minister Bratya Basu North Bengal SFI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy