E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

স্পর্শ, যৌনশিক্ষা নিয়ে এসএফআইয়ের কর্মশালা

‘ভাল ও খারাপ স্পর্শে’র বিষয়ে কর্মশালারও আয়োজন করেছে তারা। প্রশিক্ষক ছিলেন শাহনাজ রেজা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৪২
কর্মশালারও আয়োজন করেছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই।

কর্মশালারও আয়োজন করেছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই। —ফাইল চিত্র।

পাঠ্যসূচিতে ‘জীবনশৈলী ও যৌনশিক্ষার গুরুত্ব’, এই বিষয়ে আলোচনা-সভার আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই। বক্তৃতা করেন মোহিত রণদীপ। সেই সঙ্গে ‘ভাল ও খারাপ স্পর্শে’র বিষয়ে কর্মশালারও আয়োজন করেছে তারা। প্রশিক্ষক ছিলেন শাহনাজ রেজা। সোদপুর ট্র্যাফিক মোড়ের নাম সরকারি ভাবে ‘তিলোত্তমা মোড়’ করা-সহ বিভিন্ন দাবিতে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর সোদপুর থেকে বারাসত পর্যন্ত যে ‘জাস্টিস মার্চে’র ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই, তারই সমর্থনে শনিবার নিমতায় আলোচনা-সভা ও কর্মশালা ছিল। সংগঠনের জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, “আর জি কর-কাণ্ডে বোঝা গিয়েছে, রাজ্যে নারী নিরাপত্তা নেই এবং সেই সংক্রান্ত সচেতনতারও অভাব। মানুষের মধ্যে অল্প বয়স থেকেই সেটা তৈরির করার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব সরকার না-নেওয়ার জন্য আমরা আগে বিকল্পটা দেখিয়ে তার পরে দাবি জানাচ্ছি।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
SFI Sex Education

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy