E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সোনমের পাশে এসএফআই

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থার দাবিতে এসএফআই-ও দেশ জুড়ে আন্দোলনে নেমেছে। কলকাতার কলেজ স্ট্রিট-সহ সহ দেশের অন্তত ১০০টি স্থানে বৃহস্পতিবারই এসএফআই-এর উদ্যোগে প্রতীকী অনশনে শামিল হয়েছিলেন পড়ুয়ারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ০৭:১১
সোনম ওয়াংচুকের কাছে এসএফআই নেতৃত্বের প্রতিনিধিরা। যন্তর মন্তরে।

সোনম ওয়াংচুকের কাছে এসএফআই নেতৃত্বের প্রতিনিধিরা। যন্তর মন্তরে। — নিজস্ব চিত্র।

দিল্লির যন্তর মন্তরে চলছে ককরোচ জনতা পার্টির ধর্না। তাদের দাবি, নিট-প্রশ্নপত্র ফাঁসের পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। ধর্না-মঞ্চেই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থার দাবিতে এসএফআই-ও দেশ জুড়ে আন্দোলনে নেমেছে। কলকাতার কলেজ স্ট্রিট-সহ সহ দেশের অন্তত ১০০টি স্থানে বৃহস্পতিবারই এসএফআই-এর উদ্যোগে প্রতীকী অনশনে শামিল হয়েছিলেন পড়ুয়ারা। তার পরে শুক্রবার ফের দিল্লির যন্তর মন্তরে ধর্না-মঞ্চে গিয়ে অনশনরত সোনমের কাছে সংহতির বার্তা জানিয়ে এলেন এসএফআইয়ের সর্বভারতীয় নেতৃত্বের তরফে সৃজন ভট্টাচার্য, আদর্শ এম সাজি, ঐশী ঘোষ প্রমুখ। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন জানিয়েছেন, তাঁরা এই আন্দোলনকে বিজেপি সরকারের প্রতি তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভের প্রতিফলন হিসেবেই দেখছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sonam Wangchuk SFI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy