E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘টিস’ নিয়ে বিজেপিকে তোপ এসএফআই-এর

এসএফআই-এর অভিযোগ, নতুন ব্যবস্থায় কোনও কেন্দ্রীয় সমন্বয়কারী কমিটি থাকবে না। আর্থিক, সাংস্কৃতিক কমিটির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারা থাকবেন, তা-ও ঠিক করবেন কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশে সমাজবিদ্যা চর্চার অগ্রগণ্য প্রতিষ্ঠান ‘টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস’-এ (টিস) গত বছর এপ্রিলে ছাত্র সংসদ ভেঙে মনোনীত ‘স্টুডেন্টস কাউন্সিল’ গঠন করা হয়েছে। একে সামনে রেখে বিজেপিকে নিশানা করার পাশাপাশি নির্বাচিত ছাত্র সংসদ ফেরানোর দাবিতে সোমবার সরব হয়েছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি আদর্শ এম সাজি। তাঁদের অভিযোগ, “দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানটিকে আরএসএস-বিজেপি নিজেদের নীতি প্রয়োগের গবেষণাগার হিসাবে ব্যবহার করতে চাইছে। কেন্দ্র ২০২৩-এ প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।”

এসএফআই-এর অভিযোগ, নতুন ব্যবস্থায় কোনও কেন্দ্রীয় সমন্বয়কারী কমিটি থাকবে না। আর্থিক, সাংস্কৃতিক কমিটির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারা থাকবেন, তা-ও ঠিক করবেন কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া টাকা কী ভাবে ব্যবহার করা হবে, তা-ও স্পষ্ট নয়। পরিস্থিতির বদল না-হলে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে এসএফআই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
SFI BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy