E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হিন্দু স্কুলে শিক্ষকের সঙ্কট, পথে এসএফআই

প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্তের বক্তব্য, স্কুলে অঙ্কের পাঁচ জন শিক্ষকের পদ রয়েছে। দু’জনের ‘রুটিন বদলি’ হয়েছে। এক জন ইতিমধ্যেই অবসর নিয়েছেন ও আগামী বছরের গোড়ায় আরও এক জন অবসর নেবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৯:১৭
হিন্দু স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে আলোচনা ও প্রতিবাদে এসএফআই নেতৃত্ব।

হিন্দু স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে আলোচনা ও প্রতিবাদে এসএফআই নেতৃত্ব। — নিজস্ব চিত্র।

দু’শো বছরেরও বেশি পুরনো হিন্দু স্কুল ভুগছে শিক্ষক-সঙ্কটে, এই অভিযোগে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর কলকাতা জেলা কমিটির ডাকে কলেজ স্ট্রিটে রাস্তা অবরোধ করলেন নেতা-কর্মীরা। যোগ দিয়েছিলেন স্কুলের প্রাক্তনী, বর্তমান পড়ুয়া, অভিভাবকেরাও। এসএফআই নেতৃত্ব জানিয়েছেন, যে ক’জন শিক্ষক রয়েছেন, তাঁদেরও অনেককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্তের বক্তব্য, স্কুলে অঙ্কের পাঁচ জন শিক্ষকের পদ রয়েছে। দু’জনের ‘রুটিন বদলি’ হয়েছে। এক জন ইতিমধ্যেই অবসর নিয়েছেন ও আগামী বছরের গোড়ায় আরও এক জন অবসর নেবেন। ফলে, ২০২৭-এর জানুয়ারিতে স্কুলে মাত্র এক জন অঙ্কের শিক্ষক থাকবেন। ইংরেজি-সহ আরও কয়েকটি বিষয়ে এই মুহূর্তে এক জন শিক্ষক রয়েছেন। শুভ্রজিৎ বলেছেন, “শিক্ষক চেয়ে বিকাশ ভবনে জানানো হয়েছে। তাঁরা বলেছেন বিষয়টা দেখবেন।” প্রসঙ্গত, অঙ্কের শিক্ষক চেয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আপ্ত-সহায়ককেও চিঠি দিয়েছেন অভিভাবকদের একাংশ। এসএফআই-এর বিক্ষোভে স্কুলের পোশাক পরা কয়েক জন ছাত্রের উপস্থিতি প্রসঙ্গে প্রধান শিক্ষকের বক্তব্য, “স্কুলের পরে স্কুলের বাইরে পড়ুয়ারা কী করছে, তা জানা সম্ভব নয়।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Hindu School SFI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy