E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সংক্ষিপ্ত অধিবেশন আজ, সেরে বিদেশের পথে স্পিকার রথীন্দ্র

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আয়োজিত হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) উদ্যোগে স্পিকারদের সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৫
বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু।

বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। — নিজস্ব চিত্র।

বিধানসভার এক দিনের অধিবেশন বসছে আজ, বৃহস্পতিবার। ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিল এই অধিবেশনে আসার কথা। অধিবেশন শুরুর আগে আজই সর্বদল এবং কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই সংক্ষিপ্ত অধিবেশন সেরেই বিদেশ সফরে রওনা হচ্ছেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু।

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আয়োজিত হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) উদ্যোগে স্পিকারদের সম্মেলন। লোকসভার স্পিকারের যে প্রতিনিধিদল যাচ্ছে এই সম্মেলনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে, তার অন্যতম মুখ রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র। সম্মেলনের পরে তাঁর পরবর্তী গন্তব্য হতে চলেছে আমেরিকা ও ব্রিটেন। বিদেশ সফরে গিয়ে প্রবাসী বাঙালিদের কাছে বাংলায় বিনিয়োগের আর্জি জানাতে চান স্পিকার। তাঁর বক্তব্য, ‘‘আমি সকলকে বলব, আপনারা আসুন, পশ্চিমবঙ্গকে দেখুন। বাংলার উন্নয়নে শুধু ভারী শিল্প বা কারখানা নয়, কৃষ্টি ও সংস্কৃতিতেও যদি কেউ কিছু করতে চান, আমি তাঁদের কাছেও খোলা মনে আহ্বান জানাব।” এরই পাশাপাশি, রাজ্যে নানা ঘটনা ও বিতর্কের জেরে বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে বুধবার স্পিকার বলেছেন, ‘‘সবে ৫% সময় পার করেছে এই সরকার। এখনই ‘ত্রাহি মধুসূদন’ রব তুলে কোনও লাভ নেই! এখনও তো ৯৫% সময় বাকি।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rathindranath Basu Bidhansabha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy