E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

এসইউসি-র ১১০০ স্টল

কলকাতা-সহ রাজ্য জুড়ে এ বার ১১০০-রও বেশি বইয়ের স্টল দিয়েছিল তারা। বিদ্যুতের স্মার্ট মিটার সংক্রান্ত বই, শিবদাস ঘোষের ‘কেন এসইউসিআই ভারতের মাটিতে একমাত্র সাম্যবাদী দল’-সহ বেশ কিছু বইও বিক্রি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৪:৫১
এসইউসি-র বইয়ের স্টল।

এসইউসি-র বইয়ের স্টল। —নিজস্ব চিত্র।

শারদ উৎসব উপলক্ষে দেওয়া এসইউসি-র বইয়ের স্টলে আর জি কর-কাণ্ডের আবহে তৈরি হওয়া আন্দোলন সংক্রান্ত বইয়ের ভাল চাহিদা ছিল এ বার পুজোয়। দলীয় সূত্রের বক্তব্য, কলকাতা-সহ রাজ্য জুড়ে এ বার ১১০০-রও বেশি বইয়ের স্টল দিয়েছিল তারা। বিদ্যুতের স্মার্ট মিটার সংক্রান্ত বই, শিবদাস ঘোষের ‘কেন এসইউসিআই ভারতের মাটিতে একমাত্র সাম্যবাদী দল’-সহ বেশ কিছু বইও বিক্রি হয়েছে। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্করের বক্তব্য, মোট ৪৫ লক্ষ টাকা মূল্যের বই বিক্রি হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Durga Puja 2024 SUCI CPM Book Stall Book Stall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy