Advertisement
E-Paper

ত্রিপুরার সব মামলাতেও জামিন, জেলমুক্তির পথে সারদাকর্তা সুদীপ্ত সেন

ত্রিপুরায় চলা মামলায় সারদাকর্তার প্রতিপক্ষ ছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। তবে মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের নির্দেশে সেই সব মামলাতেও জামিন পেলেন সুদীপ্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ২৩:০৩
সুদীপ্ত সেন।

সুদীপ্ত সেন। — ফাইল চিত্র।

দীর্ঘ প্রায় তেরো বছর পর জেলমুক্তির পথে সারদাকর্তা সুদীপ্ত সেন। আগেই পশ্চিমবঙ্গের সমস্ত মামলায় জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরায় চলা সমস্ত মামলাতেও জামিন পেলেন সুদীপ্ত।

ত্রিপুরায় চলা মামলায় সারদাকর্তার প্রতিপক্ষ ছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। তবে মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের নির্দেশে সেই সব মামলাতেও জামিন পেলেন সুদীপ্ত।

২০১৩ সালে কাশ্মীরে গা-ঢাকা দিয়েছিলেন সুদীপ্ত ও দেবযানী। তবে শেষ পর্যন্ত গ্রেফতার হন তাঁরা। ২০১৩ সাল থেকেই দু’জনে সংশোধনাগারে রয়েছেন। অবশেষে জেলমুক্তি হতে চলেছে সুদীপ্তের। তবে তিনি জামিন পেয়েছেন শর্তসাপেক্ষে।

জামিনের আবেদনকারী সুদীপ্তকে অবিলম্বে ট্রায়াল কোর্টে হাজিরা দেওয়া, বিচার প্রক্রিয়ায় সহযোগিতা, পাসপোর্ট জমা দেওয়া-সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সেই সমস্ত শর্ত না মানলে বাতিল হতে পারে জামিন।

Supreme Court of India sudipta sen CBI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy