E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সূর্যঘর প্রকল্প

সাধারণ বিদ্যুৎ-বিলের খরচে রাশ টানতে দীর্ঘ দিন ধরেই প্রকল্পের প্রচার ছিল। এতে যত সৌরবিদ্যুৎ উৎপাদন হবে, তা চলে যাবে মূল বিদ্যুৎ গ্রিডে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৬:৫৫

—প্রতীকী চিত্র।

আটকে ছিল দীর্ঘদিন ধরে। এ বার সাধারণ মানুষের বাড়িতে সৌরবিদ্যুৎ পরিকাঠামো বসানোয় ভর্তুকি যুক্ত কেন্দ্রের প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও তফসিলি জাতি (এসসি) এবং জনজাতিভুক্ত (এসটি) মানুষদের জন্য অতিরিক্তভর্তুকির ব্যবস্থা রাখছে।

সাধারণ বিদ্যুৎ-বিলের খরচে রাশ টানতে দীর্ঘ দিন ধরেই এই প্রকল্পের প্রচার ছিল। এতে যত সৌরবিদ্যুৎ উৎপাদন হবে, তা চলে যাবে মূল বিদ্যুৎ গ্রিডে। সংশ্লিষ্ট পরিবার যে বিদ্যুৎ খরচ করবেন, সেটির সঙ্গে উৎপাদিত সেই বিদ্যুতের পরিমাণ খতিয়ে দেখা হবে। ফলে মূল বিদ্যুতের খরচ এক ধাক্কায় নেমে আসবে অনেকটাই। ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের জন্য ৭৮ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। রাজ্য সরকারও এই তিনটি স্তরে এসসি-এসটি মানুষদের জন্য অতিরিক্ত ৫ হাজার, ১০ হাজার এবং ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১৮১০টি পরিবারকে এই সংযোগ দেওয়া হল। আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য আর্থিক আরও কিছু ছাড়ের পরিকল্পনা করবেন মুখ্যসচিব এবং অর্থসচিব।’’

৩১ মার্চের মধ্যে ১ লক্ষ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। শুভেন্দু জানিয়েছেন, কলকাতা পুরসভা এলাকার আবাসনের ‘কমন এলাকা’র জন্য এমন প্রকল্প করা যায় কি না, তা খতিয়ে দেখবে বিদ্যুৎ দফতর।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
solar panel Solar System

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy