E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কৃষি প্রকল্পের প্রচারে ‘পক্ষপাত’, প্রশ্ন কল্যাণের

এক্স হ্যান্ড্‌লে চিঠির প্রতিলিপি প্রকাশ করে কল্যাণের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সরকার এবং অন্য দলের বিধায়কদের এড়িয়ে কেবল তাঁর দলের বিধায়কদের সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চেয়েছেন। এটা ‘অনৈতিক’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ০৭:৩৯
কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

খরিফ মরসুমে কৃষি সচেতনতা প্রচার নিয়েও রাজনৈতিক চাপানউতোর শুরু হল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পাঠানো একটি চিঠি নিয়ে এ ক্ষেত্রেও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ড্‌লে চিঠির প্রতিলিপি প্রকাশ করে কল্যাণের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সরকার এবং অন্য দলের বিধায়কদের এড়িয়ে কেবল তাঁর দলের বিধায়কদের সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চেয়েছেন। এটা ‘অনৈতিক’। কল্যাণের দেওয়া চিঠি অনুযায়ী, ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত এই কর্মসূচিতে খরিফ চাষে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কৃষি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে সারা দেশেই কৃষকদের অবহিত করা হবে। কেন্দ্রীয় কৃষি প্রতিষ্ঠানগুলির বিজ্ঞানীরা এ সব বিষয় নিয়ে প্রায় দেড় কোটি কৃষকের কাছে পৌঁছবেন বলেও এই পরিকল্পনায় ঠিক হয়েছে। সূত্রের খবর, কৃষি মন্ত্রকের এই পরিকল্পনা নিয়ে সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে অবহিত করা হয়েছে এ রাজ্যের বিজেপি বিধায়কদের। তৃণমূল সাংসদের তোলা প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অবশ্য বলেছেন, ‘‘এই রাজ্যের প্রশাসনিক সভায় বিজেপি সাংসদ-বিধায়কেরা কেন ডাক পান না? উনি তো আইনজীবী। উনি বলুন, সংবিধানের কোন ধারায় এই কাজ করা যায়? উনি উত্তর দিলে আমরাও এর উত্তর দেব!’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kalyan Banerjee TMC TMC MP BJP MLA BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy