দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ সকাল ১১টা থেকে নিউ টাউনের ইকো পার্কে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রস্তাবিত ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভূমি পুজো সম্পন্ন হবে। কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সরকারি উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত থাকবেন। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নেপালে ১,২৫৯টি দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচ হাজারের বেশি। ভারত থেকে ৬৮ টনের বেশি ত্রাণ সামগ্রী নেপালে পাঠানো হয়ে গিয়েছে। বৃহস্পতিবারও কিছু ওষুধ ও অন্য সামগ্রী নিয়ে নেপালের উদ্দেশে রওনা দিয়েছে বায়ুসেনার বিমান। আগামী দিনে আরও ত্রাণ পাঠাবে নয়াদিল্লি। বিচ্ছিন্ন এলাকাগুলিতে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছে নেপাল সরকার।
কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। হাওয়া অফিস জানিয়েছে, মধ্যপ্রদেশের উপর একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে সুস্পষ্ট আকারে। তার সঙ্গে সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখা। এ ছাড়া, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত চিহ্নিত করা হয়েছে। এর প্রভাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বর্ষণ চলবে।