Advertisement
E-Paper

‘তেরঙা যাত্রা’য় শুভেন্দু। নবান্নে ঋতব্রত। ডুরান্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। আবহাওয়া। আর কী নজরে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার সকাল ১১টা নাগাদ ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রে সন্ত কুটির গুরুদ্বারে যাবেন। বিকেলে আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত ‘তেরঙা যাত্রা’য় যোগ দেওয়ার কথা আছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার সকাল ১১টা নাগাদ ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রে সন্ত কুটির গুরুদ্বারে যাবেন। বিকেলে আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত ‘তেরঙা যাত্রা’য় যোগ দেওয়ার কথা আছে তাঁর। বিকেল ৩টে থেকে ওই যাত্রা শুরু হবে। এ ছাড়া, এসআইআর-এর ট্রাইবুনাল সংক্রান্ত সমস্যা নিয়ে শুভেন্দুর কাছে একটি ডেপুটেশন জমা দিতে যাবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধিদল। নবান্নে তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

ডুরান্ড কাপে আজ গ্রুপের শেষ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে সাউথ ইউনাইটেড এফসি। প্রথমে ডার্বি ম্যাচে মোহনবাগানের কাছে হারার পর গত ম্যাচে ইস্টবেঙ্গল ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে সিআইএসএফ প্রোটেক্টর্সকে। বিষ্ণু হ্যাটট্রিক করেছিলেন। জেসিনের জোড়া গোল ছিল। এই সাউথ ইউনাইটেড ৮ গোল খেয়েছে মোহনবাগানের কাছে। ফলে লাল-হলুদ বড় ব্যবধানে না-জিতলে সেটাই হবে অঘটন। আজ যুবভারতীতে খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

বর্ষাকালীন অক্ষরেখা এ রাজ্যের উপরে রয়েছে। তার সঙ্গেই সক্রিয় রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য গোটা দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে সপ্তাহান্তে বাড়বে ঝড়বৃষ্টির প্রকোপ।

News of the Day Suvendu Adhikari East Bengal Ritabrata Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy