Advertisement
E-Paper

আরজি কর কাণ্ডের দু’বছর। স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা নবান্নে। নতুন করে নিম্নচাপ অঞ্চল। কী কী নজরে

বিকেলে নবান্ন সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, আজ আরজি কর কাণ্ডের দু’বছর। নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যেতে পারেন শুভেন্দু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ০৭:৩৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ নবান্ন সভাঘরে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা দেওয়া হবে। কাঁথির বাসভবন থেকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় ফিরবেন। বিকেলে নবান্ন সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি, আজ আরজি কর কাণ্ডের দু’বছর। নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যেতে পারেন শুভেন্দু। সেখানে বিশেষ কর্মসূচি রয়েছে। প্রসঙ্গত, এ বারের নির্বাচনে পানিহাটি থেকে আরজি করের নির্যাতিতার মা বিজেপির প্রতীকে জিতে বিধায়ক হয়েছেন। আজ তাঁর সঙ্গেও দেখা করার কথা মুখ্যমন্ত্রীর।

বর্ষার বৃষ্টির বিরাম নেই। তার উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের উপর। ফলে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কম থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আজ ফের তলব করেছে সিআইডি। শনিবার প্রায় ১০ ঘণ্টা ভবানী ভবনে ছিলেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ভবানী ভবন থেকে বেরিয়েই পৌঁছে গিয়েছিলেন অভিষেকের বাড়িতে। এ অবস্থায় রবিবার সকাল ১০টায় ফের সুমিতকে ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা।

News of the Day Suvendu Adhikari RG Kar Rape and Murder Case Abhishek Banerjee Sumit Roy CID

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy