Advertisement
E-Paper

তারকেশ্বরে মুখ্যমন্ত্রী শুভেন্দুর কর্মসূচি। বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনাল। কেমন থাকবে আবহাওয়া। আর কী কী

শ্রাবণী মেলার সূচনা এবং মহারুদ্র যজ্ঞের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। রুদ্রযজ্ঞ শুরু হবে আগামী ১৫ জুলাই। চলবে পাঁচ দিন ধরে। শ্রাবণী মেলা শুরু হবে আগামী ১৮ জুলাই থেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ হুগলির তারকেশ্বরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি। সকালে কলসযাত্রা করবেন সাধু সন্তরা। তাঁরা মন্দিরে পুজো দিয়ে পৌঁছোবেন বালিগরী মাঠে। যেখানে প্রধানমন্ত্রী সভা করেছিলেন। সেই মাঠেই হবে সাধুসন্তদের নিয়ে সম্মেলন। ওই সম্মেলনেই দুপুর ২টো নাগাদ যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কার্তিক মহারাজ-সহ অন্যান্য মঠের মঠাধিশ। শ্রাবণী মেলার সূচনা এবং মহারুদ্র যজ্ঞের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। রুদ্রযজ্ঞ শুরু হবে আগামী ১৫ জুলাই। চলবে পাঁচ দিন ধরে। শ্রাবণী মেলা শুরু হবে আগামী ১৮ জুলাই থেকে। তার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারকেশ্বর ঢোকার তোরণ দুধপুকুর আলো দিয়ে সাজানো হয়েছে। চন্দনননগরের আলোকসজ্জা থাকছে এ বার বৈদ্যবাটী থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তায়।

একেবারে শেষ লগ্নে বিশ্বকাপ ফুটবল। আজ প্রথম সেমিফাইনাল। অর্থাৎ, আজ ফাইনালে ওঠার লড়াই। মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। প্রথম দল হিসেবে কারা উঠবে বিশ্বকাপের ফাইনালে? কিলিয়ান এমবাপের ফ্রান্স ধারেভারে অবশ‍্যই এগিয়ে। স্পেন কি পারবে তাদের হারিয়ে ফাইনালে উঠতে? খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে। অন্য দিকে, আজ আবার দেশের জার্সিতে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম‍্যাচের এক দিনের সিরিজের প্রথম ম্যাচ আজ। শ্রেয়স আয়ারের নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি দল খুবই খারাপ খেলেছে। ইংল্যান্ডের কাছে তো সিরিজ হেরেইছে, তার আগে আয়ারল্যান্ডের কাছেও হারতে হয়েছে। এক দিনের সিরিজে কি জয়ের মুখ দেখবে ভারত? খেলা বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ‍্যানেল ও জিয়োহটস্টার অ‍্যাপে।

আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

News of the Day Tarakeshwar fifa Football World Cup 2026 Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy