Advertisement
E-Paper

ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। বিশ্বকাপে আজ মহারণ। আবহাওয়া। আর কী

বেলা ১২টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আদালতের নির্দেশ মেনে আজ বেলা ১২টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টে এমনটাই জানিয়েছিলেন তাঁর আইনজীবী। নির্বাচনী প্রচারপর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি তার তদন্ত করছে। এই মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা থাকলে দু’বার হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক।

বিশ্বকাপ ফুটবলে আজ মহারণ। আজ দ্বিতীয় সেমিফাইনাল। অর্থাৎ, ফাইনালে ওঠার লড়াই। মুখোমুখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে কারা উঠবে বিশ্বকাপের ফাইনালে? লিয়োনেল মেসির আর্জেন্টিনা গত বারের চ্যাম্পিয়ন। মেসি কার্যত একাই শেষ চারে তুলেছেন দলকে। বিশেষ করে মিশরের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি ঝড় না তুললে ছিটকে যেত আর্জেন্টিনা। দুর্দান্ত খেলছে ইংল্যান্ডও। গোলের মধ্যে রয়েছেন অধিনায়ক হ‍্যারি কেন। ছন্দে জুড বেলিংহ‍্যামও। ইংল্যান্ড কি পারবে মেসিদের হারিয়ে ফাইনালে উঠতে? খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

সপ্তাহভর রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি বেশি হবে। তার পরে ঝড়বৃষ্টির প্রকোপ বৃদ্ধি পেতে পারে উত্তরে। কোথাও ভারী, কোথাও অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতা সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী কয়েক দিনে বেশি বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তবে শহরে আপাতত ভারী বৃষ্টির উদ্বেগ নেই।

News of the Day Abhishek Banerjee Football World Cup 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy