Advertisement
E-Paper

রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা যোজনা ‘আয়ুষ্মান ভারত’। ভারত-শ্রীলঙ্কা টেস্ট। আর কী নজরে

আজ থেকে রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা যোজনা ‘আয়ুষ্মান ভারত’। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৩ কোটি ৩৯ লক্ষ উপভোক্তাকে নিয়ে এ রাজ্যে পথ চলা শুরু করছে আয়ুষ্মান ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ০৭:৩৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ থেকে রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা যোজনা ‘আয়ুষ্মান ভারত’। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৩ কোটি ৩৯ লক্ষ উপভোক্তাকে নিয়ে এ রাজ্যে পথ চলা শুরু করছে আয়ুষ্মান ভারত। আজকের দিনটি রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবেও ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেও এই বিষয়গুলি উঠে আসতে পারে।

আজ শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিন। দেবদত্ত পডিক্কলের শতরানের জেরে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত। দ্বিতীয় দিন তারা কত রান তুলতে পারে প্রথম ইনিংসে, সে দিকে নজর থাকবে। সকাল ১০টা থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনিলিভ অ্যাপে। অন্য দিকে, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আজ নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনী। পাঁচ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে লাল-হলুদকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে ভাল খেলার পর এ বার আন্তোনিয়ো লোপেজ় হাবাসের দল কী করে সে দিকে নজর থাকবে। সন্ধ্যা ৭টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনিলিভ অ্যাপে।

বঙ্গোপসাগরের উপর নতুন করে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। তার প্রভাবে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কোথাও কোথাও অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে।

News of the Day Ayushman Bharat India vs Sri Lanka

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy