Advertisement
E-Paper

আনন্দবাজার ডট কম-এর ‘বছরের বেস্ট’। বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আর কী কী নজরে

আজ আনন্দবাজার ডট কম-এর ‘বছরের বেস্ট’। সন্ধ্যা ৭টা থেকে দেখানো হবে আমাদের ওয়েবসাইটে। ২০২৬ সালে কে কে পাবেন এই সম্মান, জানতে চোখ রাখুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ আনন্দবাজার ডট কম-এর ‘বছরের বেস্ট’। সন্ধ্যা ৭টা থেকে দেখানো হবে আমাদের ওয়েবসাইটে। ২০২৬ সালে কে কে পাবেন এই সম্মান, জানতে চোখ রাখুন।

আজ বাঁকুড়া সফরে গিয়ে মেজিয়ায় একটি স্টিল কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার পরিবর্তনের পর সংস্থাটি নতুন করে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছিল। সম্প্রসারণের মাধ্যমে কারখানার উৎপাদন ক্ষমতা ০.৭ মিলিয়ন টন থেকে ১ মিলিয়ন টনে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পের জন্য অতিরিক্ত প্রায় ৫০০ একর জমির প্রয়োজন হবে বলে জানা গিয়েছে। সম্প্রসারণ সম্পূর্ণ হলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। আজ দুপুরে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর মেজিয়ায় পৌঁছোনোর কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং রাজ্যের একাধিক মন্ত্রী।

বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা শক্তি বৃদ্ধি করেছে। দোসর রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবেই শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গে হতে পারে অতি ভারী বর্ষণ। আগামী শুক্রবার পর্যন্ত সেখানকার বিভিন্ন জেলায় দুর্যোগের সতর্কতা রয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতেও।

News of the Day Anandabazar anandabazar digital Suvendu Adhikari Samik Bhattacharya industry Investment Steel plant

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy