দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে পরিজনদের হাতে আর্থিক সাহায্য বাবদ ২৫ লক্ষ টাকার চেক তুলে দেবেন। অন্য দিকে, সে দিন চোরবাগানে ভিড়ের মধ্যে কেউ বা কারা ঘোষণা করেন মণ্ডপের একাংশ ভেঙে পড়ছে। তার থেকে হুড়োহুড়ি এবং পদপিষ্টের ঘটনা ঘটে। কার নির্দেশে, কে ঘোষণাটি করেছিলেন, খুঁজছে পুলিশ।
মঙ্গলবার বৃষ্টির দক্ষিণ ও উত্তরবঙ্গ, কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে নবমীতে চুটিয়ে ঠাকুর দেখা যাবে। আপাতত তাপমাত্রার হেরফের হচ্ছে না। দিনের বেলায় গরম থাকবে। রোদ পড়লে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে এখনই ঠান্ডার আমেজ মিলছে না।
টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন নাবালক। মিলেছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের তোলাবাজি চক্রের মাথা অনিল পণ্ডিতের যোগ। পুলিশি তদন্ত চলছে।