Advertisement
E-Paper

পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এশিয়ান গেমসে নামছে ভারত। আর কী কী নজরে

আজ পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার রবীন্দ্র ভবনে একটি প্রকাশ্য সম্মেলনেও যোগ দেওয়ার কথা তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। জেলার উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি, পুরুলিয়ার রবীন্দ্র ভবনে একটি প্রকাশ্য সম্মেলনেও যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে সরকারি প্রকল্পের সুবিধাভোগী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে আজ নামছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে জাপানকে উড়িয়ে সেমিফাইনালে উঠেছেন হরমনপ্রীত কৌরেরা। অন্য দিকে, চিনের বিরুদ্ধে মাঠে না নেমেই শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কয়েক দিন আগে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালেও ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ সহজে জিতেছিল ভারত। এ বারও কি সেটাই করে দেখাবেন হরমনপ্রীতেরা? ভারতীয় সময় সকাল ১০.৩০ মিনিটে শুরু খেলা। অপর সেমিফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা ও পাকিস্তান। সেই ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল ৫.৩০ মিনিটে। দুই সেমিফাইনালের জয়ী দল ফাইনালে সোনা জেতার লড়াইয়ে নামবে। দু’টি খেলাই সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনিলিভ অ্যাপে।

আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রকোপ কিছুটা কম থাকবে, তবে পুরোপুরি রেহাই মিলবে না। আগামী সপ্তাহ থেকে আবার চোখ রাঙাবে ঝড়বৃষ্টি। নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে মঙ্গলবার থেকে বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বুধবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়বে।

News of the Day Suvendu Adhikari Asian Games 2026 Indian Women Cricket team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy