Advertisement
E-Paper

শহরে জোড়া কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গভীর নিম্নচাপ কী প্রভাব ফেলবে রাজ্যে। কী কী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম কর্মসূচিটি হবে স্বাস্থ্য ভবনে। পরে রেড রোডে আরও একটি অনুষ্ঠানে যোগদান করবেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ কলকাতা শহরে জোড়া সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর প্রথম কর্মসূচিটি হবে স্বাস্থ্য ভবনে। সেখানে স্বাস্থ্য দফতরের আধিকারিক ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন। পরে রেড রোডে আরও একটি অনুষ্ঠানে যোগদান করবেন মুখ্যমন্ত্রী।

আজ রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর, বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী কোনও এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। গভীর নিম্নচাপের প্রভাব সরাসরি না-পড়লেও বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

News of the Day Suvendu Adhikari Swasthya Bhavan Sharadwat Mukherjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy