Advertisement
E-Paper

চোরবাগানের পুজোর প্রতিমা বিসর্জন। ভারত-নিউ জ়িল্যান্ড দ্বিতীয় ম্যাচ। আবহাওয়া কেমন। দিনভর নজরে কী

চোরবাগানের মণ্ডব হুবহু রাখার নির্দেশ দিয়েছেন সিট-প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তবে প্রতিমা নিরঞ্জনের বিষয়ে তাঁর কোনও আপত্তি ছিল না। শনিবার চোরবাগানের প্রতিমা বিসর্জন হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

ঠিক এক সপ্তাহ আগে, অর্থাৎ গত শনিবার চোরবাগানের পুজোয় বিপর্যয় নেমে আসে। প্রাণ গিয়েছে ১৯ জনের। আহত হয়েছিলেন অনেকে। পুজো শেষ হলেও চোরবাগানের মণ্ডব হুবহু রাখার নির্দেশ দিয়েছেন সিট-প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তবে প্রতিমা নিরঞ্জনের বিষয়ে তাঁর কোনও আপত্তি ছিল না। এর পরেই ঠিক হয় শনিবার চোরবাগানের প্রতিমা বিসর্জন হবে।

আজ ভারত-নিউ জ়িল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে রয়েছে শ্রেয়স আয়ারের দল। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ভারতকে জিতিয়েছেন ব্যাটারেরা। নিউ জ়িল্যান্ডের ২২৫ রান তাড়া করে ভারত ২ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছে। আজকের ম্যাচও ক্রাইস্টচার্চে। এই ম্যাচে ভারত পাবে না ঈশান কিশনকে। তাঁর জায়গায় কি দলে ঢুকবে বৈভব সূর্যবংশী? নজর থাকবে সে দিকেও। খেলা শুরু দুপুর ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তার পরে ধেয়ে আসতে পারে স্থলভাগের দিকে। তার প্রভাবেই আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে সতর্কতা।

News of the Day Stampede Durga idol immersion India Vs New Zealand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy