Advertisement
E-Paper

পূর্ব বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আবহাওয়া কেমন। কাঠগড়ায় জ্ঞানেশ। কী কী নজরে

আজ পূর্ব বর্ধমান সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিদ্যুৎ দফতরের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কৃষকদের হাতে বিদ্যুৎ দফতরের তরফে পরিষেবা তুলে দেবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ পূর্ব বর্ধমান সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিদ্যুৎ দফতরের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কৃষকদের হাতে বিদ্যুৎ দফতরের তরফে পরিষেবা তুলে দেবেন। সেই অনুষ্ঠান শেষ করে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। পরে পূর্ব বর্ধমান জেলা বিজেপির কার্যালয়েও যাবেন। তার আগে দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মাল‍্যদান করবেন এক কর্মসূচিতে।

আজও রাজ্যের ৯টি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে সতর্কতা। শনিবার থেকে ঝড়বৃষ্টির দাপট কমতে থাকবে।

কাঠগড়ায় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর ‘স্বেচ্ছাচারিতা’র বিরুদ্ধে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর তোলা অভিযোগ নিয়ে বুধবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রে প্রকাশিত অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশের পরেই দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই আবহে বৃহস্পতিবার ভিডিয়ো প্রেজ়েন্টেশন এবং সাংবাদিক বৈঠক করে জ্ঞানেশের ইস্তফা চেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও দিল্লি পুলিশের কাছে জ্ঞানেশের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। নিট প্রশ্নফাঁস-কাণ্ডে আন্দোলন গড়ে তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র কুমারকে ইস্তফা দিতে বাধ্য করা ককরোচ জনতা পার্টিও জানিয়েছে, এ বার জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশ জুড়়ে আন্দোলন করবে তারা। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে?

News of the Day Suvendu Adhikari Gyanesh Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy