Advertisement
E-Paper

হুগলির শ্রীরামপুরে মমতার সভা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কাঠগড়ায়। আবহাওয়া কেমন। কী কী নজরে

হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। ২ ঘণ্টার এই সভায় এক হাজারের বেশি লোক থাকবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। শ্রীরামপুর কোর্ট মাঠে বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত এই সমাবেশ হওয়ার কথা। নির্বাচনে পরাজয়ের পর এই প্রথম কোনও জেলায় সভা করবেন মমতা। সেই সভার অনুমতি নিয়ে জল গড়িয়েছিল অনেক দূর। প্রথমে মাহেশ স্নানপিড়ি মাঠে সভা করার কথা ছিল। মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড মাঠে সভার অনুমতি দেয়নি। পুলিশেরও অনুমতি না পেয়ে হাইকোর্টে যান সভার আহ্বায়ক অসিত মজুমার। হাই কোর্ট শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয় শ্রীরমপুর কোর্ট মাঠে। ২ ঘণ্টার এই সভায় এক হাজারের বেশি লোক থাকবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত।

এ বার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সরব শাসকজোট এনডিএ-র তিন শরিকদলও। তাদের দাবি, বিরোধীদের স্বার্থে না হলেও সাধারণ ভোটারদের স্বার্থে মুখ খুলুন জ্ঞানেশ। জল গড়াল সুপ্রিম কোর্টেও। সেখানে মামলা করে বলা হল, ‘সাধারণ অভিযুক্তের মতোই’ বিচারের আওতায় আনা হোক মুখ্য নির্বাচন কমিশনারকে। দেশের বিভিন্ন প্রান্তে পথে নেমে বিক্ষোভ দেখাল বিরোধী দলগুলি। তাদের দাবি একটাই— ইস্তফা দিন জ্ঞানেশ। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে?

আজ সন্ধ্যায় কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই অনুষ্ঠানটি কোনও সরকারি অনুষ্ঠান নয় বলেই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

আজ থেকে বৃষ্টি কমবে, তবে থামবে না। দক্ষিণের আর কোনও জেলাতেই এখনও পর্যন্ত শনিবার থেকে সতর্কতা নেই। দার্জিলিং, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের ছয় জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

News of the Day Mamata Banerjee Gyanesh Kumar NDA Election Commission Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy