Advertisement
E-Paper

চোরবাগান বিপর্যয়ের তদন্ত কোন পথে। ভারত-নিউ জ়িল্যান্ডের তৃতীয় ম্যাচ। আবহাওয়া কেমন। কী কী নজরে

আগামী শনিবার থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিট-এর প্রধান। অন্য দিকে, লালবাজার থেকে তলব করা হয়েছে মণ্ডপশিল্পী সুশান্ত শিবানী পালকে। বুধবার তাঁকে যেতে হবে লালবাজার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০৭:৪৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম সংবাদদাতা।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার ৯ দিনের মাথায় প্রথম বৈঠক করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। আগামী শনিবার থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিট-এর প্রধান। অন্য দিকে, লালবাজার থেকে তলব করা হয়েছে মণ্ডপশিল্পী সুশান্ত শিবানী পালকে। বুধবার তাঁকে যেতে হবে লালবাজার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দোষীদের কাউকে আড়াল করবে না রাজ্য সরকার। পাশাপাশি, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামিদিনের সমস্ত উৎসবের প্রস্তুতি নেওয়া হবে। সোমবার বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে চোরবাগান নিয়ে আবার দুঃখপ্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার চোরবাগান কাণ্ড পুলিশ-প্রশাসনের কোনও পদক্ষেপের দিকে নজর থাকবে।

আজ ভারতের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম দু’টি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ এগিয়ে ভারত। মঙ্গলবার ওয়েলিংটনে জিততে পারলে সিরিজ় পকেটে চলে আসবে শ্রেয়স আয়ারদের। দুপুর ১২.৩০টা থেকে খেলা। দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ ইস্টবেঙ্গলের সামনে ওমানের আল সিব। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করেছে। দ্বিতীয় ম্যাচে হেরেছে। দু’টি ম্যাচেই জয়ের মুখ থেকে পয়েন্ট নষ্ট করেছে ইস্টবেঙ্গল। ওমানের স্টেডিয়ামে কি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম জয় আসবে লাল-হলুদের? রাত ৯.৩০টা থেকে ম্যাচ। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে। তার প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপকূলেও। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে থাকবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের তাই আলাদা করে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

News of the Day East Bengal Stampede AFC Champions League Two Cyclone India Vs New Zealand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy