Advertisement
E-Paper

বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু। সংসদে প্রশ্নফাঁস বিল নিয়ে বিতর্ক। কেমন থাকবে আবহাওয়া। আর কী নজরে

বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন। তাঁর এই সফর ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা থাকছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৮:০২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ গুরু পূর্ণিমা। বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন। তাঁর এই সফর ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা থাকছে। তিনি মঠে এসে মূল ও অন্যান্য মন্দির দর্শন করবেন। মহারাজদের থেকে আশীর্বাদও নেবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা তার দ্বিতীয় বার বেলুড় মঠ পরিদর্শন।

পরীক্ষায় দুর্নীতি রুখতে সোমবার লোকসভায় ‘পাবলিক এগ্‌জ়ামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ (পরীক্ষার কারচুপি প্রতিরোধ সংশোধনী বিল) পেশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। মঙ্গলবার দুপুর ২টো থেকে সেই বিল নিয়ে লোকসভায় বিতর্ক শুরু হয়েছে। প্রথমে বিতর্কের জন্য ৬ ঘণ্টা সময় বরাদ্দ করা হল পরবর্তী সময়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর বার্তায় আলোচনায় সময় বাড়িয়ে ১০ ঘণ্টা করা হয়েছে। আজও হবে প্রশ্নফাঁস বিল নিয়ে বিতর্ক।

দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং-সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই।

News of the Day Suvendu Adhikari Amendment Belur Math Lok Sabha Paper Leak Scam Narendra Modi NDA BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy