দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
২০০৭ সালের মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি জেলে রয়েছেন। ওই মামলাগুলি থেকে জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন মিলন। ইতিমধ্যে চার মামলায় শুনানি শেষ হয়েছে। আরও দুই মামলায় তিনি জামিন চেয়েছেন। আজ ওই সব মামলায় নির্দেশ দেবে আদালত। হাই কোর্ট কী জানাবে আজ?
আজ দুপুরে হাওড়ার ব্যাঁটরা এলাকায় মধুসূদন পালচৌধুরী স্কুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন। সেখানে সাইকেল বিলি করবেন তিনি। পরে নবান্নে একটি ক্রীড়া বিষয়ক সাংবাদিক বৈঠকেও অংশ নেবেন শুভেন্দু।
বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হতে শুরু করেছে মায়ানমারের উপকূলের কাছে। আগামী কয়েক দিনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, মায়ানমারের কাছে যে নিম্নচাপটি তৈরি হবে, তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর না-পড়ার সম্ভাবনাই বেশি। ফলে নতুন করে ঝড়বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা এখনই নেই।