E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ধর্মঘট পিছিয়ে আগামী ৯ জুলাই

দিল্লিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংশ্লিষ্ট সংগঠনগুলির বৈঠকে ঠিক হয়েছে, সাধারণ ধর্মঘট ২০মে-র পরিবর্তে হবে আগামী ৯ জুলাই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ০৮:২৪
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

ভারত ও পাকিস্তানের সংঘাত এবং সংঘর্ষ-বিরতির পরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ ধর্মঘট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। দিল্লিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংশ্লিষ্ট সংগঠনগুলির বৈঠকে ঠিক হয়েছে, সাধারণ ধর্মঘট ২০মে-র পরিবর্তে হবে আগামী ৯ জুলাই। কেন্দ্রীয় শ্রমিক নেতৃত্বের তরফে বলা হয়েছে, দেশের মানুষ যখন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন, অন্য দিকে কেন্দ্রীয় সরকার তখন শ্রম কোড-সহ শ্রমিক-বিরোধী নানা সিদ্ধান্ত কার্যকর করে চলেছে। কেন্দ্রের বিজেপি সরকারের নীতির প্রতিবাদ ও শ্রমজীবী মানুষের দাবি সামনে রাখার পাশাপাশিই সাম্প্রদায়িকতা, যুদ্ধ-উন্মাদনার বিরুদ্ধে, জাতের লড়াইয়ের বিপরীতে ভাতের লড়াইয়ের কথা বলে ধর্মঘট হবে। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে ধর্মঘটের আগে সর্বত্র প্রচার চালানোর কর্মসূচি নিয়েছে শ্রমিক সংগঠনগুলি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Trade Union

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy