Advertisement
E-Paper

নদীর জল কখন কতটা বাড়ল, কোথায় পাড় কতটা ভাঙল ধরা পড়বে ক্যামেরায়

বর্ষার আগেই জলসম্পদ ভবন, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ ও নবান্নে বড় এলইডি স্ক্রিন লাগাবে সেচ দফতর। নদীর জলস্তরের হ্রাস-বৃদ্ধির ‘লাইভ’ ছবি দেখা যাবে পর্দায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ১৬:০০
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এত দিন নদীর জল কখন কতটা বাড়ল, কোথায় পাড় কতটা ভাঙল, তা জানার জন্য ফোন আর রিপোর্টের অপেক্ষা করতে হতো। এ বার নদীর জল কোথায় কী ভাবে বাড়ছে, পাড় ভাঙছে কেমন করে, তা সরাসরি দেখাবে নদীতীরে লাগানো ক্যামেরা।

বর্ষার আগেই জলসম্পদ ভবন, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ ও নবান্নে বড় এলইডি স্ক্রিন লাগাবে সেচ দফতর। নদীর জলস্তরের হ্রাস-বৃদ্ধির ‘লাইভ’ ছবি দেখা যাবে পর্দায়। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সোমবার ডিভিসি, কেন্দ্রীয় জল কমিশন (সিউব্লিউসি), আবহাওয়া দফতর, অন্যান্য দফতরের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ‘‘সিউব্লিউসি পুরোপুরি সক্রিয় নয়। বিষয়টি মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে জানাব। এই শুখা মরসুমে তেনুঘাটের জল ছাড়ার ব্যাপারে ঝাড়খণ্ডের সঙ্গে ডিভিসি ও সেচ দফতরকে কথা বলতে হবে।’’

Erosion River Camera LED Environment Rajib Banerjee ক্যামেরা এলইডি স্ক্রিন রাজীব বন্দ্যোপাধ্যায়

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy