Advertisement
E-Paper

দুর্যোগ কমছে উত্তরবঙ্গে, আপাতত দক্ষিণের জেলাগুলিতেও নেই ভারী বর্ষণের সম্ভাবনা, কোথাও কোথাও বইতে পারে দমকা হাওয়া

বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু উত্তরের দুই জেলায়। শুক্রবার থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার থাকতে পারে উত্তরের জেলাগুলিতে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭
গঙ্গার ধার থেকে কলকাতার আকাশ।

গঙ্গার ধার থেকে কলকাতার আকাশ। — ফাইল চিত্র।

আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। বৃহস্পতিবার শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েক জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মোটের উপর আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি কমই হবে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু কিছু এলাকায় বৃহস্পতি এবং শুক্রবার বজ্রপাতের সম্ভাবনা। জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় দমকা হাওয়া বইতে পারে। রবিবারও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দুর্ভোগ ধীরে ধীরে কমতে শুরু করেছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কিছু কিছু বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে। তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুক্রবার থেকে আরও পরিষ্কার হতে পারে আকাশ। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও।

Weather Forecast West Bengal Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy