E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাজ্যের নাম পরিবর্তনে নারাজ শুভেন্দু-সরকার

বিগত সরকার রাজ্যের নাম বদলের পক্ষে বার বার সওয়াল করেছিল। বিধানসভায় এই প্রস্তাব পাশ করার পরে তা আবেদন আকারে পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ০৭:২৮
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

বিগত সরকারের অনুকরণে রাজ্যের নাম বদলের পিছনে যে বিজেপি সরকার দৌড়বে না, তা কার্যত স্পষ্ট করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, এ বার থেকে ‘বাংলার বাড়ি’ নাম বদলে হবে ‘পশ্চিমবঙ্গ আবাস’। সেই সূত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গ নামটির একটি ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। ফলে সেই নামই বজায় থাকবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে, “আমরা ইতিহাস বদলে দিতে পারি না। যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, তা বজায় রাখতে হবে।”

প্রসঙ্গত, বিগত সরকার রাজ্যের নাম বদলের পক্ষে বার বার সওয়াল করেছিল। বিধানসভায় এই প্রস্তাব পাশ করার পরে তা আবেদন আকারে পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। যদিও তা নিয়ে পাল্টা একাধিক ব‍্যাখ‍্যা চেয়েছিল কেন্দ্র। তাদের যুক্তি ছিল, বাংলা নামকরণ কার্যত অসম্ভব। কারণ, প্রতিবেশী রাষ্ট্রের নাম বাংলাদেশ। তবু নাম বদলের বিষয়ে বার বার সওয়াল করে এসেছিল বিগত সরকার। তৃণমূলের আমলে ওঠা ‘জয় বাংলা’ স্লোগান নিয়েও বিরোধী স্তরে বিতর্ক কম হয়নি প্রতিবেশী দেশের প্রসঙ্গক্রমেই। রাজ‍্যের নাম বদলের অবস্থানে বর্তমান সরকারের যে সায় আপাতত নেই, তা এ দিন ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy