Advertisement
E-Paper

স্ব-শুমারিতে দেশে এখনও পর্যন্ত শীর্ষে পশ্চিমবঙ্গ, কতগুলি পরিবার অং‌শ নিয়েছে, পরিসংখ্যান দিয়ে বলল সরকার

গত ১ অগস্ট স্ব-সুমারির আনুষ্ঠানিক সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই রাজ্যের ২৩টি জেলায় এই কাজ শুরু হয়। জেলাগুলির মধ্যে স্ব-সুমারির কাজে এগিয়ে রয়েছে মালদহ এবং উত্তর ২৪ পরগনা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১৯:১৮
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

জনগণনায় তথ্য নথিভুক্তিকরণের জন্য স্ব-সুমারি (সেল্ফ এনুমারেশন অফ সেনসাস)-এর কাজ হয়েছে গোটা দেশেই। এই কাজে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রবিবার রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে পরিসংখ্যান তুলে ধরে এমনটাই জানানো হয়েছে। রাজ্যের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৫ অগস্ট (শনিবার) পর্যন্ত ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি পরিবার স্ব-শুমারিতে যোগ দিয়েছে।

গত ১ অগস্ট স্ব-সুমারির আনুষ্ঠানিক সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই রাজ্যের ২৩টি জেলায় এই কাজ শুরু হয়। জেলাগুলির মধ্যে স্ব-সুমারির কাজে এগিয়ে রয়েছে মালদহ এবং উত্তর ২৪ পরগনা।

সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯ লক্ষ ৮৬ হাজারেরও বেশি পরিবারে স্ব-শুমারির কাজ সম্পূর্ণ হয়েছে। ৩ লক্ষ ২৭ হাজার ৫৭২টি পরিবারে স্ব-শুমারির কাজ চলছে। রাজ্য প্রশাসনের তরফে গণমাধ্যমে এই সংক্রান্ত প্রচারের কারণেই সাফল্য মিলেছে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এই প্রথম বার ভারতের জনগণনা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। রয়েছে সেল্‌ফ এনুমারেশন বা স্ব-শুমারি প্রক্রিয়া, যাতে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারছেন নাগরিকেরা। আগামী ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিন স্ব-শুমারির জন্য নির্দিষ্ট করেছে সরকার। এই সময়ের মধ্যে নাগরিকেরা অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পেয়েছেন। ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর বাড়ি বাড়ি গিয়ে মূল তথ্য সংগ্রহের (পপুলেশন এনুমারেশন) কাজ চলবে। জনগণনার দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে (কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম)।

Census 2027

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy