E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘বিধানসভা চলো’র ডাক যুব কংগ্রেসের

‘নেশা নয়, চাকরি চাই’— এই স্লোগান সামনে রেখে আজ, সোমবার বিধানসভা অভিযান করবে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩

— প্রতীকী চিত্র।

আর জি কর-কাণ্ডে সব অপরাধীর শাস্তি এবং রাজ্যে কর্মসংস্থানের দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিল যুব কংগ্রেস। ‘নেশা নয়, চাকরি চাই’— এই স্লোগান সামনে রেখে আজ, সোমবার বিধানসভা অভিযান করবে তারা। বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে।

তার মধ্যেই আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে যুব কংগ্রেস ‘বিধানসভা চলো’র পরিকল্পনা নিয়েছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিকের বক্তব্য, আর জি কর-কাণ্ডে ন্যায়-বিচার এবং রাজ্যের লক্ষ লক্ষ কর্মহীন তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের দাবির পাশাপাশি আবাস যোজনায় দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁদের এই কর্মসূচি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
RG Kar Protest Addiction Job Bidhansabha Price Hike Awas Yojana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy