E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভিসা নীতি শিথিল আমেরিকার

আমেরিকার বিভিন্ন সংস্থা আরও সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় কাজ দিতে পারবে। আর তাতে ভারত এবং চিনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধে হবে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৭
সিদ্ধান্ত নিল আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন।

সিদ্ধান্ত নিল আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন। —ফাইল চিত্র।

এইচ-১বি ভিসা নীতি শিথিল করার সিদ্ধান্ত নিল আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন। এর ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা আরও সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় কাজ দিতে পারবে। আর তাতে ভারত এবং চিনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের তরফে মঙ্গলবার এই নীতি বদলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। হোমল্যান্ড সিকিয়োরিটি দফতর আরও জানিয়েছে, এফ-১ ভিসা নিয়ে যে সব বিদেশি ছাত্রছাত্রী আমেরিকায় পড়তে যান, তাঁরাও চাইলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এইচ-১বি ভিসা পেতে পারবেন। হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাসের বক্তব্য, আমেরিকান বাণিজ্যিক সংস্থাগুলি তাদের কাজ সুষ্ঠু ভাবে চালানোর জন্য বিদেশি পেশাদার কর্মীদের উপরে অনেকটাই নির্ভর করে থাকে। তাদের কাজের সুবিধের জন্যই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
VISA america Indian Citizen China

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy