E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কানাডার সম্পদে নজর ট্রাম্পের: ট্রুডো

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে কানাডার দিকে। এমনই দাবি করলেন কানাডার ইস্তফা দেওয়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৭
জাস্টিন ট্রুডো।

জাস্টিন ট্রুডো। —ফাইল চিত্র।

প্রাকৃতিক সম্পদের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে কানাডার দিকে। এমনই দাবি করলেন কানাডার ইস্তফা দেওয়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টরন্টোয় এক দিনের কানাডা-আমেরিকা অর্থনৈতিক বৈঠকে তিনি বলেন, ট্রাম্প যে কোনও দিন ফের শুল্ক চাপিয়ে দিতে পারেন। সেই বিষয়টি এড়াতে দুই দেশের বোঝাপড়া থাকা প্রয়োজন।

কয়েক দিন আগেই কানাডার পণ্যের উপর ২৫% শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ট্রুডোর দাবি, আমেরিকার বহু দিনের নজর রয়েছে কানাডার প্রাকৃতিক সম্পদ ও খনিজের দিকে। সেই সম্পদ কুক্ষিগত করতে চান ট্রাম্প, তাই সরাসরি দখলের কথা বলেছেন। এবং, শুল্ক চাপিয়ে কানাডাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে চাইছেন। পারস্পরিক সহযোগিতায় উন্নতির থেকে আমেরিকার কাছে দখল করাটাই সহজ মনে হয়।

এ দিকে, কানাডার পার্লামেন্টে শিখ সেনেটর হিসেবে যোগ দিলেন বলতেজ সিংহ ঢিঁলো। বলতেজ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রথম শিখ অফিসার ছিলেন। সেনেটর পদে নিযুক্ত হওয়ার পরে সমাজমাধ্যমে ট্রুডোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Justin Trudeau Canada

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy