Health Partner
Comfort Partner
Knowledge Partner

বিগবসে যাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়, পুজোর আগেই বদলে যাবে অন্দরের সমীকরণ?

এ বার খবর, বিগবসে নাকি যেতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবারই মুম্বই উড়ে যাওয়ার কথা পরিচালকের।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ২২:৪৯
বিগবসে সৃজিত?

বিগবসে সৃজিত?

একটা রিয়ালিটি শো, তাতে পনেরো জন প্রতিযোগী। পুজোর বেশ কিছুটা আগে এ ভাবেই শুরু হয়েছিল বাংলা বিগবসের তৃতীয় সিজন। উত্তেজনা ছিল তুঙ্গে। এ বার খবর, বিগবসে নাকি যেতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবারই মুম্বই উড়ে যাওয়ার কথা পরিচালকের। তবে একা নয়, এই সফরে সৃজিতের সঙ্গী হবেন টোটা রায়চৌধুরী ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মণ্ডলও।

না প্রতিযোগী হিসেবে নয়, বরং তাঁর পুজোর ছবি 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র'র প্রচারেই কলকাতা থেকে আমন্ত্রিত সৃজিতসহ গোটা টিম। শনিবার 'দাদার দরবার'-এ তাঁদের এপিসোডটি সম্প্রচার হওয়ার কথা।

মনে করিয়ে দেওয়া যাক, ঠিক আগের সপ্তাহে 'দাদার দরবার'-এ হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর ছবি 'ডাক্তারকাকু'র প্রচারেই মূলত হাজির হলেও ইন্ডাস্ট্রির 'অভিভাবক' প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন। এমনকি ব্যক্ত করেছিলেন মতামতও। কার কোন জিনিসটি পছন্দ, কোনটি অপছন্দ তা দরাজ গলায় ফুটিয়ে তুলতে কুণ্ঠাবোধ করেননি তিনি।

অন্যদিকে সৃজিতের সঙ্গে ইন্ডাস্ট্রির সম্পর্ক আজকের নয়। দিব্যাণী ছোটপর্দার জনপ্রিয় মুখ। টোটাও সফল অভিনেতা। তাই আলোচনা যে শুধুমাত্র পুজোর ছবিতেই সীমিত থাকবে না সে আন্দাজ খানিক করাই যায়। ক্রিকেট পরিচালকের পছন্দের বিষয়। তাই সপ্তাহান্তের বিশেষ পর্বে তিনি ধীরে খেলবেন নাকি দাদার পাশে দাঁড়িয়ে হাঁকাবেন ছক্কা সে উত্তর সময়ই দেবে। অন্দরের সমীকরণ কি পুজোর আগেই বদলে যাবে 'ফার্স্টবয়'-এর আগমনে? জানা যাবে এই সপ্তাহের শেষেই।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Srijit Mukherji Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy