উচ্চতা কম বলে যে কোনও পোশাক মানাচ্ছে না? এই ভুলগুলি এড়িয়ে পুজোয় দশ গোল দিন
কম উচ্চতা দিয়েও কিন্তু ফ্যাশনে দশ গোল দেওয়া যায়। অনেক ক্ষেত্রে এটি সামগ্রিক লুককেই করে তোলে অত্যন্ত মার্জিত এবং দেখতেও লাগে লম্বা।
উচ্চতা খাটো, সে কারণেই আত্মবিশ্বাসের অভাব? কম উচ্চতা দিয়েও কিন্তু ফ্যাশনে দশ গোল দেওয়া যায়।
পোশাকের কাট, রং, প্রিন্ট এবং ধরনের সামান্য পরিবর্তনেই বদলে যায় গোটা সাজটাই। অনেক ক্ষেত্রে এটি সামগ্রিক লুককেই করে তোলে অত্যন্ত মার্জিত এবং দেখতেও লাগে লম্বা।
পুজোর আগে নতুন পোশাক কেনার আগেই পরখ করে নিন আপনার উচ্চতার সঙ্গে মানানসই হবে কোন ধরনের পোশাক।
প্রথমেই অতিরিক্ত ঢিলাঢালা পোশাক এড়িয়ে চলুন। এটি আরামদায়ক হলেও শরীরের আসল আকারকে ঢাকা দিয়ে দেয় অনেকটাই।
আরও পড়ুন:
এতে উচ্চতা আরও খাটো দেখাতে পারে।
ঢিলাঢালা পোশাক পরলেও এর সঙ্গে বেছে নিন এমন আরও একটি পোশাক, যা আপনার শরীরের কোনও একটি অংশকে তুলে ধরবে তার আসল আকারে।
যেমন ঢিলাঢালা টি-শার্টের সঙ্গে সর্বদা স্লিম-ফিট বটম।
পোশাকের মাধ্যমে শরীরকে ভেঙে দেবেন না। খুব সহজভাবে বললে, একই পোশাকে যদি অতিরিক্ত প্রিন্ট, ওয়াইড বেল্ট বা আলাদা আলাদা ‘ভিজ্যুয়াল ব্লক’ থাকে, তাতে উচ্চতা আরও কম দেখাতে পারে।
আরও পড়ুন:
একইভাবে কুর্তা বা শার্টের দৈর্ঘ্যের সঙ্গে শরীরের নীচের কোনও পোশাকের দৈর্ঘ্যের অনুপাত কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।
খুব বড় জ্যামিতিক আকৃতির প্রিন্টযুক্ত পোশাক এড়িয়ে চলাই শ্রেয়।
ছোট উচ্চতার ক্ষেত্রে খুব বড় বা ঘন প্রিন্টের পরিবর্তে ছোট, মাঝারি প্রিন্ট অনেকবেশি সামঞ্জস্যপূর্ণ।
ভার্টিক্যাল স্ট্রাইপযুক্ত পোশাকও বেছে নিতে পারেন। এটি চোখকে উপর থেকে নীচের দিকে নিয়ে যেতে সাহায্য করে।
স্কার্ট বা শাড়ির ক্ষেত্রে সামান্য উঁচু ওয়েস্টলাইন (কোমরের মাপ) শরীরের নীচের দিকের অংশকে খানিক দীর্ঘ দেখাতে সাহায্য করে।
শাড়ির ক্ষেত্রে খুব বেশি চওড়া পাড় বেছে নেওয়ার প্রয়োজন নেই। তুলনামূলক সরু বর্ডার দেখতে আরও দৃষ্টিনন্দন লাগে।
শাড়ির রঙের সঙ্গে ব্লাউজ়ের রংও কাছাকাছি রাখার চেষ্টা করুন। এটিও ‘ভিজ্যুয়াল ব্লক’ আটকায়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)