Health Partner
Comfort Partner
Knowledge Partner

বক্ষের গঠন ভারী হলে কোন ব্লাউজ় হবে মানানসই? কেনার আগে যা জানতেই হবে

শরীরের গঠন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন অনেকেই। বিশেষ করে যাঁদের বুকের অংশ সামান্য ভারী, তাঁদের ক্ষেত্রে ব্লাউজ় বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ২১:০৩
সঠিক ধরন ও নকশাতেই হবে কেল্লাফতে!

সঠিক ধরন ও নকশাতেই হবে কেল্লাফতে!

ব্লাউজ়ের কাট থেকে শাড়ির নকশা, সবকিছুই নিমেষে বদলে দিতে পারে গোটা লুক। শরীরের গঠন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন অনেকেই। বিশেষ করে যাঁদের বুকের অংশ সামান্য ভারী, তাঁদের ক্ষেত্রে ব্লাউজ় বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

বুক খুব ভারী হলে খুব টাইট ব্লাউজ় এড়িয়ে যান। শরীরের সঙ্গে চেপে রয়েছে, এমন ব্লাউজ় আকর্ষণীয় লাগার পরিবর্তে আরও অস্বস্তিকর হতে পারে। পাশাপাশি বুকের কাছে অতিরিক্ত টানটান কাপড় দেখতেও ভাল লাগবে না। এই কারণে সঠিক মাপ এবং কাট, দু’ইই জরুরি।

‘ভি-নেক’ ব্লাউজ় বেছে নিতে পারেন। এতে গলার অংশ অনেকটাই লম্বা দেখায়। এর সঙ্গে যে কোনও লম্বা হারও বেশ মানানসই দেখতে লাগবে। তবে নেকলাইন কতটা গভীর চাইছেন, তা সম্পূর্ণ নিজের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই বেছে নিতে পারেন।

স্কুপ বা ‘ইউ-নেক’ ব্লাউজ়ও রাখতে পারেন সংগ্রহে। খুব ছোট বা টাইট নেকলাইনের পরিবর্তে তুলনায় একটু খোলামেলা নেকলাইন উপরের অংশকে হালকা দেখাতে সাহায্য করবে।

অনেকেই মনে করেন, বুক ভারী হলে ‘হাই-নেক’ গলার ব্লাউজ় পরা যাবে না। আসলে বিষয়টি তা নয়, সঠিক ফিটের ‘হাই-নেক’ ব্লাউজ়ও দেখতে সুন্দর লাগে।

কাপড় বেছে নেওয়ার আগে সচেতন হওয়া জরুরি। খুব মোটা, অরিতিক্ত ভারী কাপড় বুকের কাছটি আরও ভারী করে তুলবে। আবার কাপড় অত্যন্ত পালতা হলেও সেটি দৃষ্টিনন্দন না-ও হতে পারে।

বুকের কাছে অংশে অতিরিক্ত ভারী হার অথবা ব্লাউজ়ের নকশা এড়িয়ে চলুন। না হলে সেটিই আগে চোখে পড়বে। তুলনায় ছোট এবং হালকা নকশা বেছে নিন। সঠিক হাতা বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। খুব ছোট, আঁটসাঁট হাতা সবসময় আরামদায়ক না-ও হতে পারে। এ ক্ষেত্রে মাঝারি দৈর্ঘ্যের হাতাও মন্দ দেখাবে না।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy