Health Partner
Comfort Partner
Knowledge Partner

পাতে ইলিশ, গলদায় মন, শেষে চিজ়কেক! পুজোয় পেটপুজোর ঠিকানা কোথায়, খরচই বা কত?

পুজোর আড্ডা আর ঠাকুরদেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়ার পরিকল্পনা? ‘দে শোভরানি’ নিয়ে এসেছে বিশেষ বুফে, স্কাই ভিউ ক্যাফেতে নৈশভোজ এবং শহরের বুকেই স্টেকেশনের সুযোগ।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৭:৩৫
পুজোর ভুরিভোজের ঠিকানা 'দে শোভরানি'

পুজোর ভুরিভোজের ঠিকানা 'দে শোভরানি'

দিনভর আড্ডা-হুল্লোড়, আর জমিয়ে ঠাকুরদেখা। অষ্টমীর অঞ্জলি হোক বা দশমীর মিষ্টিমুখ, পেটপুজো ছাড়া যেন উৎসবের আমেজটাই অসম্পূর্ণ। ভোজনরসিক বাঙালির এই রসনাতৃপ্তির আবদার মেটাতেই প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত জনপ্রিয় রেস্তরাঁ ‘দে শোভরানি’।

পুজোর মরসুমে একাধিক চমক আর নানা স্বাদের সম্ভার নিয়ে আবার হাজির হয়েছেন তাঁরা। দুর্গাপুজো মানেই আড্ডা, খাওয়াদাওয়া এবং নস্টালজিয়ার স্বাদ। সেই আবেগকে অক্ষুণ্ণ রেখেই নতুন মেনু প্রকাশ্যে আনল ‘দে শোভরানি’। তাঁদের বার্তা, ‘পাল্টে গেছে পুরনো দিন, বাঙালির স্বাদে দে শোভরানি রঙিন’।

পুজোর বিশেষ বুফে!

যাঁরা পুজোর চারটে দিন আদ্যোপান্ত বাঙালিভোজ চেখে দেখতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে ‘প্রিমিয়াম বুফে’। দাম ১৪৯৯ টাকা এবং সঙ্গে ট্যাক্স। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ‘প্রিমিয়াম বুফে’তে পেয়ে যাবেন ছানার পাতুরি, ডাব ভাপা গলদা চিংড়ি, সর্ষে ইলিশ, গোটা মশলা দিয়ে পাঁঠার মাংসের কালো ভুনা। হ্যাঁ, মিষ্টিমুখও হবে বইকি। শেষপাতে থাকছে লাল দই এবং রসগোল্লা চিজ়কেক।

কী? বাজেট ছাড়িয়ে গিয়েছে? চিন্তা নেই। তুলনামূলক কম বাজেটের মধ্যেও উপভোগ করা যাবে খাঁটি বাঙালিয়ানার স্বাদ। ‘দে শোভরানি’র ‘ইকোনমিক বুফে’ পেয়ে যাবেন মাত্র ৮৯৯ টাকায়। সঙ্গে থাকবে ট্যাক্স। তাতে রয়েছে পোস্ত দিয়ে গোলবাড়ির কষা মাংস, পমফ্রেট রাভা মশলা-সহ অন্যান্য চমকপ্রদ পদ।

‘লাইব্রেরি বার’-এ জমবে মজা

খাওয়াদাওয়া তো হল, আড্ডাতেও খামতি নেই। সেই কারণে ‘দে শোভরানি’র ‘লাইব্রেরি বার’ প্রস্তুত হয়েছে নতুন রূপে। তাও আবার পুরনো পছন্দগুলির সঙ্গে আপস না করেই। ১৩৯৯ দামে পেয়ে যাবেন ‘আনলিমিটেড লিকুইড বুফে’, সঙ্গে জমে উঠবে লাইভ সোলো পারফর্ম্যান্স প্রতিদিন।

খোলা আকাশের নীচে নৈশভোজের সঙ্গে উপভোগ করা যাবে রাতের কলকাতাও। সেই দায়িত্বই নিয়েছে ‘স্কাই ভিউ ক্যাফে’। দুপুর থেকে মধ্যরাত, উৎসবের আমেজে পড়বে না ঘাটতি।

শহরের বুকেই ‘স্টেকেশন’!

পুজোয় খুব বেশি দূরে যাওয়ার পরিকল্পনা নেই? তা হলে শহরের বুকেই করুন ‘স্টেকেশন’। ‘দে শোভরানি’ করে দিচ্ছে সেই সুযোগও। প্রিয় মানুষ, আত্মীয় পরিজনদের সঙ্গে ছুটি কাটান ৭৯৯৯ টাকায়। খাওয়াদাওয়া, আড্ডা সঙ্গে পুরোদস্তুর ছুটির মেজাজ। এই বছর এক অনন্য অভিজ্ঞতা পেতে চাইলে ঠিকানা হতেই পারে ‘দে শোভরানি’।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy