পুজোয় ঘর সাজাতে এত টাকা খরচ কেন? ফুল দিয়ে এভাবে সাজালেই বদলে যাবে চেনা অন্দরমহল
আশ্বিনের শারদপ্রাতে বাঙালির মন উৎফুল্ল। প্রকৃতিও জানিয়ে দিয়েছে মা আসছেন। ফুটপাথ থেকে শপিং মল, ভিড় বাড়ছে প্রতিদিন। আর এরই মধ্যেই উৎসবের ছোঁয়া লাগুক আপনার অন্দরমহলেও।
আশ্বিনের শারদপ্রাতে বাঙালির মন উৎফুল্ল। প্রকৃতিও জানিয়ে দিয়েছে মা আসছেন। ফুটপাথ থেকে শপিং মল, ভিড় বাড়ছে প্রতিদিন। আর এরই মধ্যেই উৎসবের ছোঁয়া লাগুক আপনার অন্দরমহলেও।
দামি জিনিস নয়, কয়েকটি তাজা ফুল আর পছন্দের ফুলদানিতেই ঘরে এনে ফেলতে পারেন পুজোর আবহ।
প্রথমেই চোখে পড়ে যে জায়গা, সেখান থেকেই শুরু হোক সাজ। দরজা বা প্রবেশপথের পাশে ফুলের সাজ রাখলে ঘরে ঢোকার মুখেই উৎসবের আমেজ তৈরি হবে।
বসার ঘরে থাকুক রঙের ছোঁয়া টেবিলের উপর ফুলদানিতে তাজা ফুল রাখলেই বদলে যাবে পুরো পরিবেশ।
আরও পড়ুন:
সাদা ফুলে ঘরে আসুক শরতের মায়া জুঁই, বেলি কিংবা গন্ধরাজের সাজে ছড়িয়ে পড়ুক স্নিগ্ধতা।
লাল ফুলে সাজুক পুজোর ঘর জবা আর গোলাপের উজ্জ্বল রঙে ঘর হয়ে উঠুক আরও প্রাণবন্ত।
গাঁদা ফুল ছাড়া পুজোর সাজ যেন অসম্পূর্ণ হলুদ আর কমলা গাঁদায় ঘরে ফুটে উঠুক উৎসবের ছবি।
শরৎ মানেই শিউলি ফুল। সেই শিউলি ফুল এবার জায়গা করে নিক আপনার অন্দরমহলেও।
আরও পড়ুন:
খাবার টেবিলেও থাকুক ফুলের সাজ মাঝখানে ছোট ফুলদানিতে ফুল রাখলেই সাধারণ টেবিল হয়ে উঠবে নজরকাড়া।
মাটির ফুলদানিতে ফুটুক বাঙালিয়ানা। ঘরে থাকুক ঐতিহ্যের ছোঁয়া।
কাঁচ, মাটি কিংবা ধাতুর ফুলদানি—ফুলের সঙ্গে মিলিয়ে বেছে নিন মানানসই ফুলদানি
ফুলের সঙ্গে সবুজ পাতার মেলবন্ধনও মন্দ নয়। সবুজ রং চোখের আরাম দেয়। স্নিগ্ধ পরিবেশ পছন্দ হলে ফুলের পাশাপাশি বেছে নিন বাহারি পাতাও।
এই পুজোয় সাজুক আপনার ঘরও। ফুলের রং, সুবাস আর ভালবাসায় বাড়ির প্রতিটি কোণ হয়ে উঠুক উৎসবের মতো সুন্দর।(এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)